প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষায় খেরোয়াল হেমব্রম। বাম পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোলের কলাবনী গ্রামের খেরোয়াল হেমব্রম। তার পরীক্ষা কেন্দ্র স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠ। পরীক্ষা কেন্দ্রের হোস্টেলে থেকে পরীক্ষা দিচ্ছে খেরোয়াল হেমব্রম তাকে হোস্টেলে নিয়ে আসা হয়েছে।
লক্ষ্য স্থির থাকলে প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয় তার বড় প্রমাণ অযোধ্যা পাহাড় কোলের খেরোয়াল হেমব্রম। সেই লক্ষ্যে অবিচল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসছে খেরোয়াল।
নিত্যদিন নিজের জীবনের সাথে লড়াই চালিয়ে আজ হাতের বদলে পায়ে লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আড়ষা ব্লকের কলাবনি গ্রামের বিশেষভাবে সক্ষম খেরোয়াল হেমব্রম। অযোধ্যা পাহাড়ের কোলে থাকা আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম কলাবনি।এই গ্রাম থেকেই সিরকাবাদ উচ্চ বিদ্যালয়ে গিয়ে পড়াশুনা চালিয়েছে খেরোয়াল। মাধ্যমিকে সাফল্যের লক্ষ্যে প্রতিনিয়ত নিজের জীবনের সাথে লড়াই করেই রাজ্যের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর মতোই সেও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আড়ষা ব্লক প্রশাসনের উদ্যোগে পরীক্ষা কেন্দ্র স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠের হোস্টেলে পৌঁছে দেওয়া হয়েছে। এই হোস্টেলে থেকেই খেরোয়াল মাধ্যমিক পরীক্ষা দেবে। পরীক্ষা কেন্দ্রে তার জন্য ৪৫ মিনিট আলাদা সময় দেওয়া হয়েছে। যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

