অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেল! গ্রেফতার শিক্ষিকা ও তাঁর প্রেমিক!

নিজের প্রেমিকের সাথে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার হলেন এক স্কুল শিক্ষিকা ৷ ঘটনায় গ্রেফতার ধৄত স্কুল শিক্ষিকার কলকাতা মেট্রোতে কর্মরত প্রেমিকও ৷ ঘটনায় বাজেয়াপ্ত করা হয় ফোন ৷ ধৄতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

পঞ্চসায়র থানা এলাকার বাসিন্দা একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা সুদীপ্তা মিত্রের সাথে একই সাথে একটি স্কুলে পড়়াতেন নির্যাতিতা ৷ তিনি সার্ভেপার্ক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এই ধৄত সুদীপ্তা মিত্রের সাথে প্রেমের সম্পর্ক ছিল কলকাতা মেট্রো রেলের কর্মী প্রসেনজিৎ রাউতের ৷ এই প্রসেনজিৎ রাউত নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা ৷

সুদীপ্তার মাধ্যমে প্রসেনজিতের সঙ্গে নির্যাতিতার আলাপ হয় ৷ তিনজনেই মাঝেমধ্যে নানান জায়গায় ঘুরতে যেতেন ও খাওয়া দাওয়া করতেন বলেই জানা যায় ৷ পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে সুদীপ্তার ইন্ধনে নির্যাতিতার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে প্রসেনজিৎ ৷ নির্যাতিতাও প্রসেনজিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ৷

নির্যাতিতা তাঁর বাড়িতে একাই থাকতেন বলে খবর ৷ তাঁর বাড়িতেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় ৷ প্রসেনজিত ও সুদীপ্তা দু’জনেই উপস্থিত ছিলেন ৷ দু’জনেই রাতে নির্যাতিতার বাড়িতে থেকে যাওয়ার পরিকল্পনা করেন ৷ রাতে নির্যাতিতার সাথে প্রসেনজিত শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তার ভিডিও করেন সুদীপ্তা ৷

সেই ভিডিও দেখিয়ে সুদীপ্তা ও প্রসেনজিত নির্যাতিতার কাছ থেকে ২০ লক্ষ টাকা নেন, এছাড়া সোনার গহনাও নেন বলে অভিযোগ আনা হয় ৷ ২০ লক্ষ টাকা দেওয়ার পরেও ফের ব্ল্যাকমেল করে টাকা চাওয়ায় নরেন্দ্রপুর থানার পুলিশের দারস্থ হন নির্যাতিতা ৷ ঘটনার তদন্তে নেমে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube