কারখানা থাকলেও নেই স্থানীয়দের কাজ, একইসঙ্গে পরিবেশ দূষণ, বিক্ষোভে গ্রামবাসীরা

স্থানীয়দের কাজ ও পরিবেশ দূষণ রোধের দাবি নিয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে কাঁকসার বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান কাঁকসার বাঁশকোপা গ্রামের কয়েকশো গ্রামবাসী।

মঙ্গলবার কারখানার গেটের সামনে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের অভিযোগ, কারখানার দূষিত ছাই গোটা গ্রামে ছড়িয়ে গিয়ে অনেকেই শ্বাস কষ্টে ভুগছেন। গ্রামের অধিকাংশ জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। গত এক বছর আগে তারা এই বিষয়ে আন্দোলন করলে কারখানা কর্তৃপক্ষ দূষণ বন্ধ করার জন্য গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর পরে ফের দূষণের মাত্রা বেড়ে যায়।
যার জেরে সমস্যায় পড়েন গ্রামের মানুষ।

অন্যদিকে গ্রামের বহু বেকার যুবক কাজ পাওয়ার আশায় কারখানা গড়ার জন্য জমি দিয়েছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের কাজে নিয়ে স্থানীয়দের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube