কেষ্ট-র মঙ্গলকামনায় যজ্ঞ বীরভূমে!

গরু পাচার কাণ্ডে ২০২২ সালের আগস্ট মাস থেকেই জেলবন্দি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল । এবার সেই অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতা কামনা করে এবং তিহার জেল থেকে যাতে তিনি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন সেই কামনা করে বিশাল হোম যজ্ঞের আয়োজন করল তৃণমূল কংগ্রেস ।

ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূলের নেতৃত্বের অনেক রদবদল হয়ে গিয়েছে । কিন্তু এখনও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলই রয়েছেন । তদন্তও চলছে গরু পাচার মামলার । গ্রেপ্তার হয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল তিহার জেলে ।

হয় তো, অনুব্রত ফিরলে বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট আবার আগের মত হবে, এমনই আশাতে বুক বাঁধছেন জেলার অনুব্রতপন্থী নেতারা । তাই এই বিশাল যজ্ঞের আয়োজন বোলপুর রেল ময়দান প্রাঙ্গনে ।
১০ই ফেব্রুয়ারি এই যজ্ঞের আয়োজন করা হয়েছে । তারই বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে বোলপুরের বিভিন্ন জায়গায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube