সাত সকালেই ইডির হানা এক লজেন্স ব্যবসায়ীর বাড়িতে । কিছুক্ষণ তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা জানতে পারলেন ভুল ঠিকানায় এসেছেন তাঁরা । অবশেষে নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ছাড়তে হল তাঁদের ।
হুগলির চুঁচুড়ার ময়নাডাঙার এই ঘটনায় ইডির আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারাও । পরিবার নিজেদের নাম বলতে অনিচ্ছুক এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাতে আসেন ইডি-র কয়েকজন আধিকারিক । কিন্তু নামের উচ্চারণ, থানা সহ অন্যান্য কয়েকটি তথ্য ভুল থাকায় ইডির আধিকারিকরা বেরিয়ে যান ।
পরিবারের এক সদস্য এদিন জানান, ইডির আধিকারিকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল । স্থানীয়দের দাবি, এদিন এই ভুল তথ্য নিয়ে ইডির আধিকারিকদের সংশ্লিষ্ট বাড়িতে আসায় বাড়িটির দুর্নাম হল ।
প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার আবারও সক্রিয় হয়ে ওঠে ইডি । একযোগে একাধিক জায়গায় এদিন চলে ইডি-র তল্লাশি অভিযান । সাত সকালেই ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলা সহ সল্টলেকের একটি আবাসনেও অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

