রাস্তা তৈরির কাজে নষ্ট হচ্ছে ফসল, কাজ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর থেকে চারঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা রাজ্য পূর্ত দফতরের অধীনে এই রাস্তার কাজ শুরু হয়েছে ৷ বরাদ্দ হয়েছে প্রায় ১৮ কোটি টাকা, কাজ শুরু হয়েছে ২০২৩ এর ডিসেম্বর মাসে ৷ সেই মতো ঠিকাদার সংস্থা কাজ শুরু করে কিন্তু রাস্তার কাজ শুরু হওয়ার তিন মাসের মধ্যে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি শ্রীনাথপুরে একটি রাস্তার গাডোয়াল করার কথা ছিল সেই মতো মাটি কাটা হয়েছিল যার কারণে জমির ফসল নষ্ট হয়েছে। সেই গাডোয়াল না করে রাস্তার কাজ করছে ঠিকাদার সংস্থা । সগুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রদীপ্ত মণ্ডল বলেন, সরকারি সিডিউল দেখানো হয়নি কি পরিমান চওড়া লম্বা কত ইঞ্চি উচ্চতা ঠিকাদার সংস্থা ইচ্ছামত কাজ করছে ।

রাস্তা তৈরি করা সরঞ্জাম ইট, পাথর, বালি, রোলার সব আটকানো থাকবে যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে কাজ না হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে ৷ অন্যদিকে গ্রামবাসীদের দাবি ছিল গাডোয়াল করতে হবে সেটা করছে না পাশাপাশি কোন সরকারি সিডিউল মানা হচ্ছে না । তাই স্থানীয় গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত গাডোয়াল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। প্রতিবাদ বিক্ষোভের ফলে ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করে দেয় ইতিমধ্যে এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধিরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube