লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে । প্রত্যেক্যটি রাজনৈতিক দল ব্যস্ত তাঁদের ঘুঁটি সাজাতে । আজ, মঙ্গলবার বিধানসভায় রণকৌশল সাজিয়ে নিতে বৈঠকে বসছে পদ্ম শিবির। সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। আগামী বৃহস্পতিবার বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কদের কী ভূমিকা হবে তা নিয়েই মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রণকৌশল বৈঠকে বিজেপি বিধায়করা। সাম্প্রতিক সময়ে বিধানসভার অধিবেশনে বিভিন্ন ইস্যুতে তুমুল হট্টগোল হয়। বিক্ষোভ ওয়াকআউট করতেও দেখা যায় বিজেপিকে।
বাজেট এডুকেশন কী ভূমিকা থাকবে, ভারতীয় জনতা পার্টির কী ভূমিকা থাকবে তা নিয়ে আলোচনা নিয়েই পরিষদীয় বৈঠক। “বিধানসভায় বাজেট শুনব। কিন্তু বাজেটের বাইরে রাজনৈতিক আক্রমণ হলে বিরোধীরা সোচ্চার হবে” পরিষদীয় দলের বৈঠক শেষে সাফ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তিনটি বিষয় নিয়ে স্পিকারের কাছে মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। সিএজি রিপোর্ট, নারী নির্যাতন ও চাবাগান শ্রমিকদের দাবি নিয়ে মুলতবি প্রস্তাব। বিধানসভায় মুলতবি প্রস্তাব দিলেন বিজেপি বিধায়করা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

