প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার স্বস্তি আন্দোলনকারীদের । আন্দোলন, ধরনা, অনশনের মাঝেই ফের নিয়োগের ঘোষণা। ৩৬৪ জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। ২০০৯ সালের নিয়োগের প্যানেল প্রকাশ করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। ইতিমধ্যেই এই জেলায় ১৫০০ শিক্ষক নিয়োগ হয়েছে। বাকি ৩৬৪ জনের নিয়োগ হবে।
অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৫ দিন ধরে অনশন করা ২০০৯ এর প্রাথমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি ছিল ২০০৯ এর ৪২০ জনের তালিকা প্রকাশ করতেই হবে । সেই দাবি মেনে নিয়ে মঙ্গলবার শিক্ষা দফতরের সবুজ সংকেত পেয়ে ৩৬৪ জনের তালিকা প্রকাশ সঙ্গে নিয়োগপত্র দেওয়ার কথা জানালেন প্রাইমারি বোর্ডের দক্ষিণ ২৪ পরগনা শাখার চেয়ারম্যান অজিত কুমার নায়েক।
এই খবরটা পাওয়ার পর আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চোখে মুখে আনন্দ লক্ষ্য করা যায় । দীর্ঘ ২০০৯ সাল থেকে বঞ্চনার কিছুটা হলেও সুফল পেয়ে খুশি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

