রাজ্যে দুর্নীতি তদন্তে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মঙ্গলবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় ইডি হানা । মঙ্গলবার সকালে একযোগে চার জায়গায় পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা। ঝাড়গ্রাম, চুঁচুড়া, বহরমপুর, সল্টলেকে দুর্নীতি খুঁজতে তৎপর ইডি ।
২০১৮ সালে হুগলির একটি ব্লকের বিডিও ছিলেন এস কে পান । সল্টলেকে তাঁর আবাসনের ফ্ল্যাটে তল্লাশি ইডির। পাশাপশি আরও দু’টি ফ্ল্যাটে তল্লাশিতে ইডি। ১০০ দিনের কাজের দূর্নীতির অভিযোগে তল্লাশি চালাচ্ছে ইডি । ১০০ দিনের কাজের দূর্নীতির অভিযোগে যে FIR হয়েছিল তার উপরে ভিত্তিতে করে ECIR দায়ের করে ইডি। একযোগে ইডি -র তল্লাশি । এই দূর্নীতিতে বেশ কিছু সরকারি অফিসারদের যোগ থাকার তথ্য ইডি সূত্রে। সঞ্চয়ন পান, বিষ্ণুপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ১০০ দিনের কাজের কাজের প্রকল্পের ডিস্ট্রিক্ট নুডাল অফিসার। তার বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছেন।
অন্যদিকে বহরমপুরেও ইডি হানা। পঞ্চায়েতে দুর্নীতির মামলায় বহরমপুরের এক পঞ্চায়েত কর্মচারীরর বাড়িতে সাত সকালে হানা দিয়েছে ইডি। বহরমপুরের বিষ্টুপুর কালী বাড়ি এলাকায় ওই পঞ্চায়েত কর্মীর বাড়িতে এদিন সাত সকালেই হানা দেয় ইডি। সকাল সাড়ে সাতটা থেকেই বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতরে চলছে তল্লাশি। ওই পঞ্চায়েত কর্মীর নাম রথীন দে। আগে পঞ্চায়েতে দুর্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল ওই ব্যক্তির।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

