মা ও দাদাকে খুন! পুলিশের হাতে ধৃত অভিযুক্ত

বৃদ্ধা মা ও বড় দাদাকে খুনের অভিযোগ উঠল ছোটো ভাইয়ের বিরুদ্ধে । মৃতরা হলেন বছর ৫৬-এর লক্ষী বাউরী ও ৪০ বছর বয়সী দেবু বাউরী । এই ঘটনায় আহত ওই পরিবারের আরও তিন জন । সোমবার রাতের বাঁকুড়ার খাতড়া শহরের জলডোবরার দুর্গা মন্দির সংলগ্ন এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রে খবর, পেশায় কাঠ মিস্ত্রী বছর ৩০-এর গোপী ওরফে শিবু বাউরী এদিন রাতে বাড়িতে ঢুকে হঠাৎই বৃদ্ধা মা লক্ষী বাউরীকে শাবল দিয়ে আঘাত করে । চিৎকার শুনে বড় দাদা দেবু বাউরী বাড়ির বাইরে বেরিয়ে এলে তাকেও ওই শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা লক্ষী বাউরী ও দাদা দেবু বাউরীর ।

এরই মাঝে ওই দু’জনকে বাঁচাতে গিয়ে আক্রমণের হাত থেকে রেহাই পাননি মৃত দেবু বাউরীর স্ত্রী মঙ্গলা বাউরী, তাঁদের অন্তঃস্বত্বা মেয়ে শিখা বাউরী ও বাড়িতে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন বোন সুলেখা বাউরীও । একই পরিবারে দু’জন খুনের ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় খাতড়া থানার পুলিশ । পুলিশ অভিযুক্ত গোপী ওরফে শিবু বাউরীকে রাতেই গ্রেফতার করে । পাশাপাশি মৃতদেহ দু’টি উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ । একই সঙ্গে ওই ঘটনায় গুরুতর আহত মঙ্গলা, শিখা ও সুলেখা বাউরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় । এদের মধ্যে মা-মেয়ে মঙ্গলা ও শিখার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube