দিঘায় বেড়াতে এসে ধর্ষণের শিকার এক যুবতী। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে দিঘা থানার অন্তর্গত এক এলাকার দুই যুবককে গ্রেফতার করে।ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।
দিঘা বেড়াতে আসা এক যুবতীকে হোটেলে ঘর দেওয়ার নাম করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় কতিপয় যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি দুই যুবককে পাকড়াও করেছে দিঘা থানার পুলিশ। অভিযুক্তরা আনসারুল শাহ ও নজরুল শাহ। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যুবতীর গোপন জবানবন্দি গ্রহণ করেন কাঁথি আদালতের বিচারক। সৈকত নগরী দিঘায় এমন ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পর্যটকদের পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাতে পুলিশি টহল নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ( মারধর) , ৩৭৬ ( ধর্ষন) , ৩৭৯ ( চুরি ছিনতাই) , ৩৪ আইপিসি আরোপ করা হয়েছে।
সূত্রের খবর, গত দু’দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার এলাকার ২৩ বছরের এক যুবতী বন্ধুর সঙ্গে বাইকে করে দিঘা বেড়াতে আসেন। দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও হোটেলে কোন রুম নেয়নি ওই যুবতী ও তার বন্ধু বলে অভিযোগ। রাত্রি ১১টা নাগাদ বাইকে করে ঘুরছিল দু’জন। তারপরেই ওই দু’জনকে হোটেলে ‘কম দামে রুম’ দেবে বলে ডেকে নিয়ে যায় দু’জন যুবক।
দিঘাশ্রীর কাছে ফাঁকা জঙ্গলে ওই যুবতীকে ধর্ষণ করে আনসারুল শাহ। শুধু তাই নয় তার সঙ্গী নজরুল শাহ যুবতীর সঙ্গে থাকা তাঁর বন্ধুকে বেধড়ক মারধর করে। যুবতীর কাছে থাকা দামি মোবাইল ছিনতাই করে নেয় অভিযুক্তরা। শনিবার রাতের ঘটনার পর রবিবার সকালে যুবতী দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তড়িঘড়ি পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করে। ধর্ষিতা যুবতীর পরিবারের সদস্যদের দাবি “বন্ধুবান্ধবকে নিয়ে দিঘা বেড়াতে এসেছিল। তখনই হোটেলের রুম দেওয়ার নাম করে ধর্ষন করে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি চাই।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

