ফের বিক্ষোভ সন্দেশখালিতে। শেখ শাজাহান অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের।
বিক্ষোভকারীদের অভিযোগ শেখ শাহজাহান অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরা শেখ শাহজাহানের নির্দেশে জোর করে গ্রামবাসীদের ধানের জমি কেড়ে নিয়েছে। সেই জমিতে মাছের ভেড়ি করেছে এবং সেই নোনা জল পার্শ্ববর্তী এলাকায় চাষের জমিতে ঢুকে গিয়ে চাষের ক্ষতি করছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের । পাশাপাশি আরও অভিযোগ জমির লিজের টাকা চাইতে গেলে তাঁদের রীতিমতো মারধর করে তাড়িয়ে দেয় উত্তম সর্দার ও শিবু হাজরা । তাই এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভে সামিল হয়। হারান জমি ফেরত চান প্রত্যেকেই । একইসঙ্গে উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারের দাবি করছেন গ্রামবাসীরা।
প্রসঙ্গত, গত ৫ই জানুয়ারি রেশন বণ্টন দুর্নীতির খোঁজে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে যায় ইডি আধিকারিকরা । সেইখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা । সেই ঘটনার পর এখনও অধরা শেখ শাহজাহান । ২৯শে জানুয়ারি ইডি হাজিরা এড়ান শাহজাহান, এমনকি আইনজীবী মারফত আগাম জামিনের আবেদনও করেন তিনি । যেখানে শাহজাহানকে খুঁজতে ইডি, রাজ্য পুলিশের নাস্তানাবুদ অবস্থা, সেই অবস্থায় এখনও শাহজাহানের নাম নিয়ে তাঁর অনুগামীরা জলুম চালাচ্ছে গ্রামবাসীদের উপর! তবে কী শাহজাহান সত্যিই অদৃশ্য থেকে কল কাঠি নাড়ছেন?
সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ গ্রামবাসীদের । সন্দেশখালীর বেতাজ বাদশা তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারের দাবিতে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন জমা ।
বিক্ষোভকারীদের অভিযোগ শেখ শাহাজান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরা শেখ শাহজাহানের ভয় দেখিয়ে জমি দখল করে মেছো ভেড়ি তৈরি করা আর তৈরিতে বাধা দিতে গেলে গ্রামবাসীদের মারধর ও হুমকি, তারই প্রতিবাদে সন্দেশখালি থানা ঘেরাও করে বিক্ষোভ । পাশাপাশি তাদের আরও দাবি উত্তম সর্দার ও শিবু হাজরা কে পুলিশ গ্রেফতার করছে না । তাই অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

