নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়োগের দাবিতে ধরনায় বসলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা । শনিবার সল্টলেকের করুণাময়ীতে ধরনায় বসলেন ২০২২ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা । একদিকে যখন রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী, তখন শহরের অপর প্রান্তে দেখা গেল রাজ্যের বঞ্চনার ছবি ।
আদালতের অনুমতি সাপেক্ষে করুনাময়ী বাস স্ট্যান্ড লাগোয়া ভিডিওকন মাঠের সামনে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধরনায় বসলেন চাকরি প্রার্থীরা । আদালত ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি বেলা ১টা পর্যন্ত তাঁদের ধরনায় বসার অনুমতি দেয় । মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইকিং বা স্লোগানিং বন্ধ রেখেছেন তাঁরা । পরীক্ষায় পাশ করেও আজও মেলেনি ইন্টারভিউয়ের ডাক । এদিন করুনাময়ী মাঠের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন ২০২২ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা । তাঁদের দাবি, ২০২২ সালে টেটে তাঁরা সকলেই উত্তীর্ণ হয়েছেন । তবে ২০২৪ সাল এসে গেলেও তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়নি । ৭২ ঘন্টার অবস্থান বিক্ষোভে অংশ নিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা । টানা ৫ বছর বন্ধ ছিল টেট পরীক্ষা । জানা যায়, এরপর ২০২২ সালে অবশেষে নেওয়া হয় সেই পরীক্ষা । তবে পরীক্ষা নেওয়া হলেও মেলেনি চাকরি । এমনকি নেওয়া হয়নি ইন্টারভিউও ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

