পথ দুর্ঘটনায় মৃত ৪! আহত আরও ১১

বীরভূম জেলায় ম্যাটাডোরে সঙ্গে মোটর চালিত ভ্যানের ধাক্কায় মৃত্যু হল, ৪ মহিলা শ্রমিকের । মঙ্গলবারের ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে । জানা গিয়েছে রামপুরহাটের চিতুরি গ্রাম থেকে একটি মোটরচালিত ভ্যানে চেপে মাড়গ্রামে চাষের কাজ করতে যাচ্ছিলেন ১৫-১৬ জন শ্রমিক । সেই সময় ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে মল্লারপুরের দিক থেকে আসা একটি গাড়ি ইঞ্জিনচালিত ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে । ধাক্কায় ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়েন ভ্যানের যাত্রীরা । সেই সময় অপর একটি গাড়ি তাদের চাপা দিয়ে দেয় ।

ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন মহিলার । হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় আরও এক মহিলার । এই পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট চার জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যায় । আহত হয়েছেন আরও ১১ জন ব্যক্তি । তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনীর কর্মীরা । তাঁরা নিহত ও আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান । ঘাতক ম্যাটাডোরটিকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ । তবে তার চালক ও খালাসী পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube