পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ঘটল খনি দুর্ঘটনা । কয়লা খনির চাঙর ভাঙায় মৃত্যু হল ২ ব্যক্তির । ক্ষতিপূরণের দাবিতে ইসিএল-এর এরিয়া ম্যানেজারের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ও বামের কর্মী সমর্থকরা ।
সোমবার ভোরের ঘটনায় ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিজের অবস্থান পরিবর্তন করলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল । তাঁর মতে, এটা ইসিএল এর কয়লা খনিতে দুর্ঘটনা জনিত মৃত্যু নাও হতে পারে । তিনি আরও জানান, সবটাই তদন্ত সাপেক্ষ এটা তৃণমূলের এজেন্ডা হতে পারে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করার জন্য ।
এই নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি বলেন, “সিআইএসএফ কী করে তা সবাই জানে । তিনি জানান, জিএম সাহেব যদি ভাবেন বেচে যাবেন তাহলে তা ভুল” । একই সঙ্গে তাঁর দাবি, এদিনের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে । পাশাপাশি যারা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তিনি । খনির নিরাপত্তা ব্যবস্থাও আরও বাড়ানর অনুরোধ জানিয়েছেন তিনি ।
প্রসঙ্গত সোমবার রানিগঞ্জের কয়লা খনিতে ঘটে দুর্ঘটনা । জানা যায়, সোমবার ভোর ৪ টে নাগাদ রানিগঞ্জের বাঁশরা এলাকার পরিত্যক্ত খনিতে কয়লা কাটতে গিয়ে হঠাৎ চাঙর ধসে চার জন চাপা পড়ে যান । তার মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে দাবি ওঠে । বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

