কন্যাশ্রীর অ্যাকাউন্ট থেকে উধাও টাকা!

কন্যাশ্রীর অ্যাকাউন্ট থেকে উধাও ২০ হাজার টাকা । ঘটনায় সোমবার সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ও তাঁর পিতা ।

দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বালাপুরে বাড়ি দ্বাদশ শ্রেণীর পড়ুয়া শিখা কর্মকারের দাবি গত ২০ ডিসেম্বর সে তাঁর অ্যাকাউন্ট কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা ঢোকার ম্যাসেজ পান । অভিযোগ ওঠে পরবর্তীতে অর্থাৎ ১৫ জানুয়ারী সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে সে দেখে যে সেখান থেকে ২০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে ।

ঘটনায় প্রথমে ব্যাঙ্কে অভিযোগ দায়ের করেন তাঁরা । তারপর সোমবার সরাসরি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন । অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে সাইবারক্রাইম থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube