বাড়ছে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

ফের আবহাওয়া বদলের সম্ভাবনা দেখা দিয়েছে । ফেব্রুয়ারি পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গে উধাও শীতের আমেজ । অনেকটাই বেড়েছে তাপমাত্রা । আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে ভোরের দিকে । আজ, সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় । এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস ।

আগামীকাল মঙ্গলবার হালকা থেকে ভারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় । তারপর আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন রাজ্যের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ।

আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি । আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণত পরিষ্কার থাকবে ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই । পাশাপাশি উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলিতে হাল্কা কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube