সুজয় কৃষ্ণ ভদ্রের মামলায় আইনজীবীদের ভূমিকায় অসন্তুষ্ট আদালত। অ্যাডভোকেট জেনারেল পর এবার রাজ্যের পাবলিক প্রসিকিউটরকে সমালোচনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
এক সময় অভিযুক্তের হয়ে সওয়াল করার পর পিপি (পাবলিক প্রসিকিউটর) কিভাবে এখন একই অভিযুক্তের মামলায় রাজ্যের হয়ে সওয়াল করছেন? প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় পিপি দেবাশীষ রায়কে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখে বিচারপতির ঘোষের বক্তব্য, আইনজীবীদের এই ভূমিকা গ্রহণযোগ্য নয় ।
সুজয় কৃষ্ণ ভদ্রর মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছে এসএসকেএম হাসপাতাল। রিপোর্ট অনুযায়ী শারীরিক অসুস্থতা আছে সুজয় কৃষ্ণ ভদ্রর। ৮ই ডিসেম্বর থেকে আইসিইউ তে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র। বুকে স্টেন আছে, হৃদয়ের অবস্থা স্থিতিশীল আদালতে জানালেন পাবলিক পসিকিউটর।
এই রিপোর্ট ইডি হাতে দেওয়া হল। ইডি তাদের বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে মেডিক্যাল রিপোর্ট পরীক্ষা করে দেখবে আদলতে জানাল ইডির আইনজীবী। আগামী 7 ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

