রেশন দুর্নীতি মামলার তদন্তভার এখনই সিবিআইয়ের হাতে যাচ্ছে না, নির্দেশ হাইকোর্টের

রেশন বণ্টন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্ত নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, তদন্তে নেমে তারা জানতে পেরেছে, রেশন দুর্নীতি সংক্রান্ত ছ’টি এফআইআর রাজ্যের পুলিশের তদন্তাধীন থাকা সত্ত্বেও পুলিশ অপরাধীদের ধরা তো দূর, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি। উপরন্তু, কোনও কোনও ক্ষেত্রে তথ্যপ্রমাণ হাতে থাকা সত্ত্বেও তদন্ত বন্ধ করে রেখেছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মর্মে আর্জি জানিয়েছিল ইডি। হাইকোর্টের কাছে তাদের অনুরোধ, রেশন সংক্রান্ত যে সমস্ত মামলা রাজ্য পুলিশের তদন্তাধীন ছিল, তা যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় আপাতত সিবিআই এর হাতে তুলে দেওয়া হচ্ছে না নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। রেশন দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ ইডি। এই মুহূর্তে সার্বিকভাবে কোন অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই, জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুধুমাত্র বালিগঞ্জ থানায় ২০১৯ সালে দায়ের হওয়া FIR এর ভিত্তিতে নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। যদি এই মামলায় পুলিশের তদন্ত এখনও সচল থাকে তাহলে তার ওপরও বহাল থাকবে স্থগিতাদেশ, সোমবার কলকাতা হাইকোর্টে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। পুলিশকে কেস ডায়রি পেশ করার নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্ত। আগামী ৫ই মার্চ মামলার পরবর্তী শুনানি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube