পশ্চিম বর্ধমান জেলায় দিনের ব্যস্ততম সময়ে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এক ব্যাবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল এক দল দুষ্কৃতী । সোমবারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ডালের উখরা এলাকায় । ইতিমধ্যেই ঘটনার তদন্তে পুলিশ নামলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যাবসায়ীরা ।
দিনের বেলা চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এক ব্যাবসায়ীর কাছ থেকে প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলা উখরা বাজার । সোমবারের ঘটনায় জানা যায় সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ এক মদের দোকানের মালিক ৪ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে সামনের একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন । সেই সময়ে আচমকায় হেলমেট পড়ে তিন বাইক আরোহী তাঁর স্কুটি আটকায় ।
এরপর তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যায় ওই তিন দুষ্কৃতী । ভরা বাজারে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশ । দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বলে জানা যায় । ব্যাস্ততম বাজারে দুঃসাহসিক এই ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছে অন্ডাল থানার উখরা বাজারের ব্যাবসায়ীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

