সঠিকভাবে হচ্ছে না চিকিৎসা, অভিযোগ জানাতেই নার্স-আয়াদের দুর্ব্যবহারের মুখে রোগীর পরিবার

রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ বনগাঁ হাসপাতালে আয়া ও নার্সদের বিরুদ্ধে, চিকিৎসা না পেয়ে রোগীকে অন্যত্র নিয়ে যাচ্ছেন পরিজনেরা।

রোগী ভর্তির পর একের পর এক ওষুধ কিনে আনতে বলেছেন আয়া । কিন্তু সেই ওষুধ রোগীকে দেওয়া হয়নি। এমনই অভিযোগ উঠল বনগাঁ সুপারস্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। ওষুধ না দেওয়ার কারণ জানতে চাইলে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে আয়া ও নার্সরা। ঠিক মত রোগীর চিকিৎসাও করছে না তাঁরা এই অভিযোগ তুলে নিজেদের দায়িত্বে রোগীকে কলকাতায় নিয়ে যাচ্ছেন আত্মীয়রা।

জানা গিয়েছে, শনিবার পেটে ব্যাথা ও বমি নিয়ে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতে ভর্তি হন বনগাঁর জয়পুরের বাসিন্দা মিনতী অধিকারী। পরিবারের অভিযোগ, রোগী ভর্তির পর তাদের একের পর এক ওষুধ কিনে আনতে বলেন এক আয়া। দুই দিনে তারা ৩ হাজার টাকার ওষুধ কিনে দিয়েছিলেন। তাদের দাবি, রোগী তাদের জানায় তাকে ঠিক মত ওষুধ দেওয়া হয়নি। সেই কথা আত্মীরতা জানতে চাইলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নার্স ও আয়ারা। ঠিক মত রোগীর চিকিৎসাও করছে না। অভিযোগ তুলে নিজেদের দায়িত্বে রোগীকে অন্যত্র নিয়ে যাচ্ছেন তাঁর পরিজনেরা । এবিষয়ে রোগীর স্বামী হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জনিয়েছেন।

এই বিষয়ে বনগাঁ হাসপাতাল সুপার কৃষ্ণ চন্দ্র বড়াই বলেন, অভিযোগ পেয়েছেন তিনি। কিন্তু অভিযোগের ভিত্তি পাচ্ছেন না। তবে অভিযোগের বিষয়ে তিনি ক্ষতিয়ে দেখবেন। যদি এমন ঘটনা ঘটে কেউ দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube