পুনবার্সন কেন্দ্রে মৃত্যু উদ্ধার হওয়া চিতাবাঘের!

ইতিমধ্যেই শনিবার ৩ জনকে জখম করে ফেলেছিল চিতাবাঘটি । উদ্ধার হওয়া সেই চিতাবাঘটি শেষপর্যন্ত মারাই গেল । রবিবার লাটাগুড়ির প্রকৃতি পরিচিতি কেন্দ্রের পুনবার্সন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল চিতাবাঘটির ।

জানা যায়, শনিবার গ্রামবাসীদের লাঠির ঘায়ে জখম হয়েছিল চিতাবাঘটিকে । তাকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করেছিল বনদপ্তর । চিতাবাঘের চিকিৎসা চলছিল লাটাগুরি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে ।

প্রসঙ্গত উল্লেখ্য শনিবার মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের ফিকুধুরা এলাকার একটি ছোট চা বাগান থেকে ওই চিতা বাঘটি এলাকায় ঢুকে পড়ে । সেই ঘটনায় তিনজন ব্যক্তি আহত হন । এমনকি গ্রামবাসীদের মারে চিতাবাঘটিও গুরুতর আহত হয়েছিল বলে জানা যাচ্ছে । পরবর্তীকালে চিকিৎসার জন্য তাকে পুনবার্সন কেন্দ্রে পাঠানো হয়েছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube