রবিবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য দিকে সোমবার সন্ধ্যায় দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যোগ দিতে পারেন ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত একটি বৈঠকে। দিল্লি সফরে যাওয়ার কথা ধরনা মঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
বৈঠক সেরেই মঙ্গলবার মমতা ফিরে আসবেন কলকাতায়। মমতার দিল্লি যাওয়া পূর্ব নির্ধারিত হলেও শুভেন্দুর দিল্লি যাওয়া হঠাৎই। তবে বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়েই দেশের রাজধানীতে ছুটেছেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ‘এক দেশ এক ভোট’ নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর নেতৃত্বে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধরনা অবস্থান করেছে তৃণমূল। সেই ধরনা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বৈঠকে যোগ দিতেই যে তাঁর দিল্লি যাত্রা, তাও স্পষ্ট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

