গয়নার দোকানে ডাকাতির তদন্তে নেমে বড় সাফল্য পেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার পুলিশ । উদ্ধার হল প্রচুর রুপোর গয়না ও নগদ টাকা । আজিজুল ঘরামি নামে গোসাবার এক বাসিন্দা সহ সোমবার পুলিশের জালে ধরা পড়ে এক গয়না ব্যবসায়ীও ।
গত ২৫ জানুয়ারি বারুইপুরের ধপধপি এলাকায় একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে । সেই ঘটনায় ৩১ জানুয়ারি আজিজুল ঘরামি নামে গোসাবার এক বাসিন্দাকে ধরে পুলিশ । তাকে জেরা করেই আরও একজনের খোঁজ মেলে । সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতের নাম সৌম্যজিত মণ্ডল । তার বাড়ি জীবনতলা থানা এলাকায় । তার কাছ থেকে নগদ আশি হাজার টাকা ও কয়েক হাজার টাকার চুরি যাওয়া রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রের খবর, জীবনতলা থানার সরবেরিয়া এলাকায় গয়নার দোকান রয়েছে সৌম্যজিতের । সে চুরি যাওয়া গয়নাগুলি কিনেছিল বলে জানা যায় । আগেও তার বিরুদ্ধে চোরাই গয়না কেনার অভিযোগ উঠেছিল বলেই খবর । তাকে হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরও তদন্ত করবে পুলিশ ।
পুলিশ সূত্রের খবর, ধৃত আজিজুলের বিরুদ্ধেও একাধিক থানায় বহু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে । খড়গপুর এলাকায় এক ডাকাতির মামলায় তার দশ বছরের সাজা হয় । করোনা পরিস্থিতিতে ছ’বছর পর ছাড়া পেয়ে আবার দুষ্কর্ম শুরু করেছে সে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

