ময়ুরাক্ষী নদী থেকে উদ্ধার দেহ !

মুর্শিদাবাদ জেলার ভরতপুরে ময়ুরাক্ষী নদী থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির নগ্ন দেহ । রবিবার এই দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত যাকিনা গ্রামের ময়ূরাক্ষী নদী থেকে রবিবার সন্ধ্যায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নগ্ন মৃতদেহ উদ্ধার হল । এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে । এদিন সন্ধ্যায় নদীতে মৃতদেহ ভাসতে দেখেন গ্রামের লোকজন ।

এরপরই ভরতপুর থানায় খবর দেয়া হলে ভরতপুর থানার পুলিশ এসে ময়ুরাক্ষী নদী থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । মৃতদেহটি উদ্ধার হবার পর কান্দি মহকুমা হাসপাতালে মৃতদেহটি পাঠান হয় ময়নাতদন্তের জন্য ।

একই সঙ্গে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির নাম এবং পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি ওই মৃতদেহটি কোথা থেকে নদীতে এল তারও তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ভরতপুর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube