বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। পরিবার সুত্রে জানা যায়, মৃত পরিযায়ী শ্রমিকের নাম আব্দুল মান্নান, বয়স মাত্র ২২ বছর । বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত খোদাবন্দপুর এলাকায়। প্রায় ১৭ দিন আগে ফরাক্কা থেকে হায়দ্রাবাদে রাজমিস্ত্রি কাজের উদ্দেশে রওনা দিয়েছিল আব্দুল মান্নান।
রবিবার সন্ধ্যা নাগাদ আব্দুলের পরিবারে খবর আসে বহুতলে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় আব্দুল। গুরুত্বর জখম অবস্থায় তাঁকে অন্যান্য শ্রমিকরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আব্দুলকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
পরিবার সূত্রে দাবি, সরকারের কাছে আবেদন করবো এই রাজ্যে কাজ না থাকার কারণে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে গরীব খেটে খাওয়া মানুষদের। সরকার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করলে ভাল হয়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

