পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ফের ঘটল খনি দুর্ঘটনা । জানা যায় চাঙর ধসে মৃত্যু হয় দুই জনের । সোমবার ভোর ৪ টে নাগাদ রানিগঞ্জের বাঁশরা এলাকার পরিত্যক্ত খনিতে কয়লা কাটতে গিয়ে হঠাৎ চাঙর ধসে চার জন চাপা পড়ে যায় । তার মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে দাবি । বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ।

ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় । অন্যদিকে এলাকার বিধায়িকা অগ্নিমিত্রা পল মৃতদের বাড়িতে যান এদিন । ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । ইসিএলের বাঁশরা এলাকার ম্যানেজারের অফিসে সিপিএম ও তৃণমূলের তরফ থেকে মৃত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানো হয় । সেই সময় অগ্নিমিত্রা পল অফিসে পৌঁছলে উত্তেজনা আরও তীব্র হয় বলে জানা যায় । একই সঙ্গে এদিন একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে কর্মী সমর্থকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

