অফিস থেকে প্রায় ২০ লক্ষ টাকা চুরির অভিযোগে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের অফিসের এক কর্মীকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতের নাম সোনু হেলা। তাঁর বাড়ি তিলজলা এলাকায়।
গত শনিবার রাত ৯ টা নাগাদ রফি আহমেদ কিদওয়াই রোড এবং এসএন ব্যানার্জি রোডের সংযোগস্থল থেকে সোনুকে গ্রেফতার করে নিউ মার্কেট থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতের তিলজলার বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, এক বন্ধুর কথাতেই এই চুরি করেছে সোনু। ১০ লক্ষ টাকা সেই বন্ধুকে দিয়েছেন তিনি। সেই বন্ধুরও খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। রবিবার ধৃত এই সোনুকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশই হেফাজতের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালত।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

