ফের শহরে নৃশংসতা! প্রকাশ্যে এক ভাই ক্রমাগত আঘাত করে চলেছে অন্য ভাইকে!
বেহালা থানার অন্তর্গত বেহালা ১২১ নম্বর ওয়ার্ডের বেহালা চড়ক তলায় এলাকায় (P-5 পশুপতি ভট্টাচার্য রোড) ভাই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা , দাদা প্রলয় রায় রবিবার দুপুর ৩ টের সময় শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পরে হঠাৎই দাদা প্রলয় রায়কে ধারাল অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে। পরিবারের লোক দেখতে পেয়ে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় প্রলয় রায়কে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে। এখন আঘাতপ্রাপ্ত ব্যক্তি প্রলয় রায়ের অস্ত্র প্রচার চলছে। ঘটনাস্থলে বেহালা থানার পুলিশ।
অভিযুক্ত প্রণয় রায়কে বেহালা থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ সূত্রে খবর, পারিবারিক গোলযোগের কারণেই এমন কাজ করেন প্রণয়!
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

