মুখ্যমন্ত্রীর দরবারে চাকরিপ্রার্থীরা

২০১৬ সালের এসএসসি-র কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা রবিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিতে যান ।

মূলত চাকরিপ্রার্থীরা জানান, ৭ তারিখে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে তাঁদের গুরুত্বপূর্ণ মামলা রয়েছে । তাঁদের দাবি, সেই মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেলকে বিশেষভাবে হলফনামা জমা দিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এই বিষয়টি স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে ।

মূলত রাজ্য সরকার ২০২২ সালের নভেম্বর মাসে কর্মশিক্ষার শারীরশিক্ষার প্রায় ১২৮০ চাকরিপ্রার্থীকে তাদের রেকমেন্ডেশন দিয়েছে । কিন্তু এখনও চূড়ান্তভাবে কোন নিয়োগপত্র দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে । চাকরিপ্রার্থীরা দাবি করছেন ৫ ফেব্রুয়ারি অ্যাডভোকেট জেনারেল যাতে সঠিকভাবে হলনামা জমা দেওয়া হয় । সেই বিষয়ে সুনির্দিষ্ট আবেদন করার জন্যই তাঁরা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিতে যান । চাকরিপ্রার্থীদের এই ডেপুটেশন দেওয়া কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার বিষয়।

ডেপুটেশন জমা দিতে মোট পাঁচজন চাকরিপ্রার্থী গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । এদের মধ্যে ছিলেন শিবানী কুইতি, রাজু দাস, শেখ জামাল, শেখ সিরাজউদ্দিন, দেবাঞ্জন নাগ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube