মালদহ ও ময়নাগুড়িতে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাস ও পরীক্ষার্থীর মোবাইল বাজেয়াপ্ত করার ঘটনা ইতিমধেয়ি প্রকাশ্যে এসেছে । এরপর সোমবার পর্ষদ সভাপতি জলপাইগুড়ি জেলার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন ।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কোচবিহার ,আলিপুরদুয়ার জেলার পর সোমবার সকালে জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার শালবাড়ি হাই স্কুল এবং গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান । মূলত পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবস্থাপনা ও সমস্যা খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে ।
পরিদর্শন শেষে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা ভালোভাবে পরীক্ষা চালাতে চাইছি তবে কিছু লোক তাতে বিঘ্ন ঘটাতে চাইছে । কলঙ্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে । কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ চলবে” ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

