দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চলত অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান । এবার সেই সমস্ত অপরাধ রুখতে সিসি ক্যামেরা বসানো হল সীমান্ত এলাকায় । উদ্যোগ নিল বাগদা থানার পুলিশ ।
উত্তর ২৪ পরগনার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের বানেশ্বরপুর বাজারে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন সিসি ক্যামেরা বসানো হয় । সিসি ক্যামেরা বসানোর তদারকি করতে উপস্থিত ছিলেন এসডিপিও বাগদা শান্তনু ঝা ও বাগদা থানার ওসি গনেশ বাইন ।
সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে ও অবৈধ অনুপ্রবেশ আটকাতে এই পদক্ষেপ নেওয়া অয় বলে জানা যাচ্ছে । একই সঙ্গে এলাকায় নজরদারি জোরদার করতেই পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বলে জানিয়েছেন এসডিপিও শান্তনু ঝা ।
পাশাপাশি বানেশ্বরপুর বাজারে সিসি ক্যামেরা বসানোয় খুশি এলাকার বাসিন্দারাও । তারা বলছেন, “আরও আগে সিসিটিভি ক্যামেরা বসালে ভালো হত । সিসিটিভি ক্যামেরা বসানোর ফলে এলাকায় চোরা চালান বন্ধ হবে । বাড়বে বাজারের নিরাপত্তাও” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

