নরেন্দ্রপুর মামলায় বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা

নরেন্দ্রপুর মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য। প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন বলে প্রশ্ন তুললেন বিচারপতি বসু। সব অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারবে বলে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত । সেই নিয়ে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা । আদালতে রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল, প্রধান শিক্ষক ছাড়া FIR এ নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কেন প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। রাজ্য়ের পক্ষ থেকে জানান হয়েছে, তিনি আগাম জামিনের আবেদন করেছেন।

আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায়না ? পাল্টা প্রশ্ন বিচারপতির বসুর । মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, প্রধান শিক্ষককে ৩০ শে জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে । “আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে” মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। মাধ্যমিকের পরে ফের মামলার শুনানি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube