গত বছর সংসদ হামলার পর রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে সোমবার। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজ্য বিধানসভা। মূল গেটগুলিতে বসানো হয়েছে বুম বেরিয়ার। নির্দিষ্টভাবে যাদের সচিত্র পরিচয় পত্র রয়েছে তাঁদেরকেই শুধুমাত্র প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেয়া হচ্ছে বিধানসভার চত্বরে। বিধায়ক মন্ত্রীদের নিজস্ব পরিচয় পত্র দেখাতে হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটা প্রবেশদ্বারে বসানো হয়েছে স্বয়ংক্রিয় দরজা। দরজা খোলার পরে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে নির্দিষ্ট স্টিকার লাগানো গাড়ি।
সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু বাজেট অধিবেশন ৷ বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হবে ৷ ৫ থেকে ১৭ই ফেব্রুয়ারি হবে বিধানসভার বাজেট অধিবেশন। তবে কবে ঠিক বাজেট পেশ করা হবে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি বিধানসভার সচিবালয়কে। শুধুমাত্র বাজেট অধিবেশনের শুরু এবং শেষের দিন জানানো হয়েছে। ৫ তারিখ অধিবেশন শুরু হচ্ছে ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

