লাগাতার ম্যানগ্রোভ ধ্বংসের বিরুদ্ধে বিজেপির অবস্থান বিক্ষোভ বাসন্তী বিডিও অফিসে । অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যেমন ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে ।
বাসন্তীর ভরতগর, আনন্দাবাদ, জ্যোতিষপুর, ঝড়খালি সহ একাধিক এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। শাসক দলের নেতারাই প্রকৃতিকে ধ্বংস করছে বলে অভিযোগ বিজেপির।
ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ তুলে সোমবার দুপুর ১২টা থেকে বাসন্তী বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি। পাশাপাশি ভিডিওকে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। বিজেপির দাবি প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণেই দিনের পর দিন ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ। অবিলম্বে এই ম্যানগ্রোভ নিধন বন্ধ না হলে বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি, এমন হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতৃত্বরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

