নরেন্দ্রপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য । পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছে অপ্রতিম দাস নামে ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র । রবিবার বিকেলে তাঁর দেহ ভেসে ওঠে বাড়ির পাশের একটি জলাশয়ে । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় । স্থানীয় বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন পুলিশের বিরুদ্ধেও ।
সোমবার এই ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে । পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক বিবাদের জেরেই খুন হতে হয়েছে অপ্রতিমকে । অপ্রতিমের বাবা সুমন দাস ও মা বর্ণালী দাসের মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তির কারণেই অপ্রতীম খুন হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । অপ্রতিমের দিদিমা সহ তাঁর মায়ের পক্ষের দাবি, অপ্রতীমের বাবা সুমন দাসই খুন করেছে অপ্রতীমকে ।
সুমনের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে পরিবারের পক্ষ থেকে । অন্যদিকে অপ্রতীমের বাবা সুমন দাস ও দাদু সুব্রত দাসের অভিযোগ অপ্রতীমকে খুন করেছে তাঁর মা । দুই পক্ষের মধ্যে চাপানউতর শুরু হয় এই নিয়ে । দুপক্ষই এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ।
এই ঘটনায় জানা যায় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল অপ্রতীম । বৃহস্পতিবার রাতেই পরিবারের সদস্যরা নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন । কিন্তু পুলিশ যথাযথ তদন্ত করেনি বলেই অভিযোগ তোলেন মৃতের পরিবারের সদস্যরা । রবিবার ওই নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা । পুলিশের সাথে হাতাহাতি বচসাও হয় সেদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

