এবার জিআই স্বীকৃতি পেতে চলেছে বাঁকুড়ার কাঁসার বাটি

জিআই স্বীকৃতি পেতে চলেছে বাঁকুড়ার সিমলাপালের পুখুরিয়া গ্রামের কাঁসার বাটি। বিদেশের বাজারে কদর রয়েছে এখানকার বাটির। জানা গিয়েছে, বিদেশে এই জামবাটিগুলি সাউন্ড থেরাপি চিকিৎসাতে কাজে লাগে। অস্ট্রেলিয়া, জার্মান, নেপাল, ফ্রান্স, ইতালি সহ ইউরোপ কান্ট্রি গুলিতে এর কদর বেশি। এছাড়াও কলকাতা ও দিল্লিতেও সাউন্ড থেরাপি শুরু হয়েছে বলেই জানা যায় ।

বাঁকুড়া জেলার দক্ষিনে সিমলাপাল ব্লকের বিক্রমপুর অঞ্চলের পুখুরিয়া গ্রাম। গ্রামের কর্মকার সম্প্রদায়ের বসবাস বেশি থাকায় কামারশালার সংখ্যাও বেশি। তবে এই গ্রামের কামারশালাটা একটু অন্যরকমের। এখানে রাং ও তামার মিশনে কাঁসার বাটি তৈরি করা হয়। তাও আবার পিটিয়ে। বাটির ওজন ৮০০ গ্রাম থেকে ৩৫ কেজি পর্যন্ত। কেজি প্রতি ১৬০০ থেকে ১৭০০ টাকা দাম। ৮৫ টার মতো কামারশালা বা ইউনিট রয়েছে এই গ্রামে। এই জামবাটি ভারতের বাজারে সেরকমভাবে বিক্রি না হলেও বিদেশের বাজারে কদর রয়েছে। জানা গিয়েছে, বিদেশে এই জামবাটিগুলি সাউন্ড থেরাপি চিকিৎসাতে কাজে লাগে। তাই এর কদরও অনেক বেশি। তাছাড়াও ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয় এই কাঁসার বাটি। অস্ট্রেলিয়া, জার্মান, নেপাল, ফ্রান্স, ইতালি ইউরোপ কান্ট্রি গুলিতে এর কদর বেশি। এছাড়াও কলকাতা ও দিল্লিতে এর সাউন্ড থেরাপি শুরু হয়েছে বলেই জানা যায়।

উল্লেখ্য, এর আগে জিআই তকমা পেয়েছে বাংলার রসগোল্লা । তাছাড়াও গত বছর বারুইপুরের পেয়ারা পেয়েছিল জিআই তমকা । এবারে বাংলার কাঁসা জিআই পেতে চলেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube