ঝাড়খণ্ড বিধানসভায় চম্পাই সোরেনের ‘অগ্নিপরীক্ষা’

সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় ‘অগ্নিপরীক্ষা’ হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের । তাঁকে শপথগ্রহণের ১০ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছিলেন রাজ্যপাল । সোমবার সেই সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা হবে আস্থা ভোটের মাধ্যমে ।

সোমবার আস্থা ভোটে যোগ দিতে পারবেন ধৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও । ৬০০ কোটির জমি জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তিনি । বর্তমানে রয়েছেন ইডি হেফাজতেই । এর মাঝেই আস্থা ভোটে যোগ দিতে চেয়ে রাঁচীর বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত । বিশেষ পিএমএলএ কোর্ট হেমন্ত সোরেনকে সেই অনুমতি দিয়েছে বলে জানা যায় ।

ঝারখণ্ড বিধানসভায় মোট আসন সংখ্যা ৮১ । সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে প্রয়োজন ৪১টি আসন । এই অবস্থায় বিজেপির হাতে রয়েছে ২৫টি বিধায়ক । শাসক জোটে অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের মোট ৪৭ জন বিধায়ক রয়েছে । অবশেষে আস্থা ভোটে কী দাঁড়ায় এখন তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube