ফের বন্ধ হলো পশ্চিম ডুয়ার্সের সাইলি চা বাগান । রবিবার রাতে প্রশাসনের বিভিন্ন দফতরে বাগান বন্ধের নোটিশ মেইলে পাঠিয়ে কর্তৃপক্ষ বাগান ছেড়েছে বলে উঠছে দাবি ।
উল্লেখ্য জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে সাইলি বাগানে মজুরির বকেয়া নিয়ে সমস্যা শুরু হয় । সেই সময়ে চলতি মাসের প্রথম সপ্তাহে এক পক্ষকালের মজুরি দেওয়ার কথা দেওয়া হয়েছিল বলেই শ্রমিক সংগঠন গুলোকে জানানো হয়েছিল ।
তবে সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হল না । তার আগেই বকেয়া না মিটিয়ে এইভাবে বাগান বন্ধের খবরে উদ্বেগ ছড়ায় সাইলিতে । প্রসঙ্গত জানা যাচ্ছে, গত পুজোর সময় বোনাস নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল । সেই কারণে সাইলি বাগান বন্ধ হয়ে গিয়েছিল ।
তবে মালবাজারের সহকারি শ্রম কমিশনার, প্রণব দাস দ্রুত বাগান খোলাতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে বলে জানান ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

