পরিবারে আবারও কন্যা সন্তান হওয়ায় আছাড় মেরে খুন । খুনের অভিযোগ উঠল বাবা মায়ের বিরুদ্ধে । জানাযাচ্ছে মৃত ওই শিশু কন্যার বয়স মাত্র ৩ মাস । রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা গোরস্থান সংলগ্ন এলাকায় ।
ওই ঘটনার পর অভিযুক্ত বাবা রেন্টু সেখ এবং মা বেলুয়ারা বিবিকে আটক করেছে ডোমকল থানার পুলিশ । জানা যায়, রেন্টু মন্ডল ও বেলুয়ারা বিবির এর আগে দু’টি কন্যা সন্তান হয়েছিল । এবারও কন্যা সন্তান হওয়ায় ক্ষোভে ফুসছিলেন তাঁরা । হঠাৎ রবিবার সকালে শিশুটিকে দেওয়ালে আছাড় মেরে খুন করে বলে অভিযোগ আনা হয় । তারপরে মৃত্যু নিশ্চিত করতে ঘরের মধ্যেই রেখে দেওয়া হয় তাঁকে । চিকিৎসার অভাবে মৃত্যু হবে তা জেনেই ঘরে রাখে রেন্টু এবং বেলুয়ারা । ওই ঘটনায় বাড়ির এক সদস্য ঘরে ঢুকে দেখে ফেলে রক্তাক্ত শিশুর দেহ । তখনই হইচই শুরু হয় ঘটনাটি কেন্দ্র করে । জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ । অভিযুক্ত বাবা ও মা দু’জনকেই আটক করে পুলিশ । স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যাক্তি পেশায় চোর । তার নামে একাধিক চুরির অভিযোগ রয়েছে । যেখানে সাগরপাড়ায় কন্যা সন্তান হওয়ায় ধুমধাম করে বাড়িতে নিয়ে আসেন বাবাই অপরদিকে ডোকমলে কন্যা সন্তান হওয়ায় খুন । ভাবা যায়? এমন ঘটনায় শাস্তির দাবি জানীয়েছেন স্থানীয়রা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

