আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক!

সেভেন এম এম পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ । এই ঘটনায় ধৃত ৩৬ বছর বয়সী প্রলয় রায় চৌধুরীকে । রবিবার ধৃতকে তোলা হয় আদালতে ।

পুলিশ সূত্রে জানা যায় এদিন ধৃতের কাছ থেকে ১২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ ।আটক করে রবিবার দত্তপুকুর থানার পুলিশ প্রলয় রায় চৌধুরীকে বারাসত আদালাতে পাঠালে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত ।

প্রসঙ্গত জানা যায়, নভেম্বর মাসে এই একই মামলায় পূজা বিশ্বাস নামক এক মহিলাকে আটক করেছিল দত্তপুকুর থানার পুলিস । ওই মহিলেকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই প্রলয় রায় চৌধুরীর সম্মন্ধে জানতে পারে পুলিশ ।

তারপরেই গতকাল রাতে দত্তপুকুর থানা পুলিশ প্রলয় রায় চৌধুরীকে গ্রেফতার করে এবং ১২ টি সেভেন এম এম পিস্তল উদ্ধার করে । রবিবার বারাসাত আদালত প্রলয় রায় চৌধুরী কে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube