লোকসভা নির্বাচনের আগে প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেবের!

লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিন তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব । পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে সাংসদ দেব তার নিজের প্যাডে চিঠি লিখে সে কথা জানিয়ে দিয়েছেন ।

ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্রভারতী শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি ও বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান- একসঙ্গে এই তিনটি পদ থেকে ইস্তফা দিলেন তারকা সাংসদ ।একই সঙ্গে জানা যায় ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে সাংসদ দেব তাঁর নিজের প্যাডে চিঠি লিখে সে কথা জানিয়ে দিয়েছেন ।

আর মাসখানেক বাদেই নির্বাচন, তার আগে তিন তিনটি পদ থেকে সাংসদ দেবের ইস্তফা ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে । সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা ও ঘাটাল সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠকে স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধি এমনকি দলের নেতাদের দেবের সঙ্গে সহযোগিতা করে কাজ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ দেব তৃতীয়বারের জন্য ভোটে দাঁড়ানোর অনিহা প্রকাশ করেছিলেন বলেও জানা যায় ।

একই সঙ্গে গুঞ্জন শোনা গিয়েছিল ঘাটালের তৃণমূল নেতাদের সঙ্গে দেবের বনিবনা হচ্ছিল না । আর সে কারণেই দলের সুপ্রিমো জেলার নেতাদের ধমক দিয়ে দেবের সঙ্গে সহযোগিতা করে কাজ করেন নির্দেশ দিয়েছিলেন । দলীয় সূত্রে খবর, ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারেও দল দেবকে টিকিট দিতে চাইছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube