কুয়াশার চাদরে মোড়া রাজ্য, কমছে দৃশ্যমানতা!

ঘন কুয়াশায় ঢেকেছে গোটা রাজ্য । কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন ।

ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্নিত হয় এদিন । শনিবার সকালে ৬টা সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায় বলে জানা যায় ।

তার আগে ৫টা ৩০ মিনিট নাগাদ ১৫০ মিটার পর্যন্ত দৃশ্যমানতা ছিল বলে খবর । তারপরেই আরও কমতে শুরু করে দৃশ্যমানতা । দৃশ্যমানতা কমতে থাকায় কলকাতা বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট চলাচল ব্যাহত হয় আজ ।

অন্যদিকে কিছুটা এই ছবি ধরা পড়ল রাজ্যের জেলাতেও । কুয়াশার জেরে ব্যাহত হয় দৈনন্দিন জনজীবন । শনিবার ভোর থেকেই হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, নবান্ন এবং শহরের রাস্তাঘাট কুয়াশায় ঢেকে যায় । কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলে শহরে গাড়ির গতি কমে যায় ।

রেল সূত্রে জনা গিয়েছে, পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে হাওড়া স্টেশনে আসছে । ডাউন সরাইঘাট এক্সপ্রেস চার ঘন্টা, কুম্ভ এক্সপ্রেস ১১ ঘণ্টা, কামরূপ এক্সপ্রেস আড়াই ঘন্টা, দুন এক্সপ্রেস সাড়ে তিন ঘন্টা , অমৃতসর এক্সপ্রেস সাড়ে তিন ঘন্টা, বিভূতি এক্সপ্রেস সাড়ে তিন ঘণ্টা এবং কালকা মেল দু’ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube