নাবালিকা খুনের ঘটনায় মালদহে শিশু সুরক্ষা কমিশন

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পর মালদহ শহরে নাবালিকা খুনের ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল । উত্তর বালুচর এলাকায় খুন হওয়া নাবালিকা পরিবারের সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলের সদস্যরা । দলে ছিলেন ডক্টর দিব্যা গুপ্তা সহ আরও তিন জন সদস্য ।

মৃত পঞ্চম শ্রেণীর ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার রাতে মালদায় এসেছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি দল । তাঁরা রাতেই ইংরেজবাজার থানার উত্তর বালুচর এলাকায় মৃত ছাত্রীর পরিবারের সাথে দেখা করেন ।

এদিন সম্পূর্ণ বিষয়টি তাঁরা পরিবারের কাছ থেকে শোনেন । প্রায় ঘন্টাখানেক থাকার পর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি দল মৃত ছাত্রীর বাড়ি থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমকে কিছু জানাতে চাননি । যদিও মৃত ছাত্রীর বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কাছে তিনি আবেদন করেছেন তাঁর মেয়েকে এইভাবে নৃশংসভাবে যে খুন করেছেন সেই অভিযুক্তকে যাতে অবিলম্বে ফাঁসি দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube