একজন নিজেকে পরিচয় দিয়েছিলেন রেলের বড় অফিসার হিসেবে । আর একজন সেজেছিলেন আরপিএফ অফিসার । এই ধরণের ভুয়ো পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ ।
ভুয়ো আইআরটিএস ও ভুয়ো আরপিএফ কর্মী পরিচয় দেওয়া দু’জন সহ মোট চারজনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউণ্ড গুলি ও ভারত সরকার লেখা ও নীলবাতি লাগানো একটি চারচাকা গাড়ি ।
ধৃতদের পালসিট টোল প্লাজার কাছ থেকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের নাম সন্দীপ বিশ্বাস,শুভম রায়,কবিরুল আলি ও আকাশ ধর । এদের প্রত্যেকেরই বাড়ি বারাসত ও মধ্যমগ্রাম এলাকায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

