উদ্ধার কচ্ছপ ও হরিণের শিং, ধৃত ৩!

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার  উত্তর ২৪ পরগনার বন দফতর ১৪৫০ টি বিরল প্রজাতির কচ্ছপ এবং তিনটি ছোট প্রজাতির হরিণের শিং উদ্ধার করল । এদিনের ঘটনায় গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকে ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে পৃথক তিনটি জায়গায় অভিযান চালায় উত্তর ২৪ পরগনা বনদপ্তর ।  মছলন্দপুর থানা এলাকায় তিনটি ছোট প্রজাতির হরিণের শিং উদ্ধার করেছে বনদপ্তর ।

পাশাপাশি পেশায় পশু চিকিৎসক মনোরঞ্জন সরকার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনদপ্তর, বারাসত আদালত মনোরঞ্জন সরকারকে আট দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছে ।

অন্যদিকে গোপালনগরের দু’টি জায়গাতে হানা দিয়ে ১৪৫০ টি কচ্ছপ উদ্ধার করেছে বনদপ্তর ।  কচ্ছপগুলির ওজন প্রায় ১৬০০ কেজি, ২৫ কিলো ওজনের ৬৪ টি বস্তায় এই বিরল প্রজাতির কচ্ছপগুলোকে রাখা হয়েছিল বলে জানা যায় ।

এই চক্রে জড়িত বাপ্পা হালদার ও সমীর মণ্ডলকে গ্রেপ্তার করেছে বনদপ্তর । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে পৃথক তিনটি জায়গায় অভিযান চালায় উত্তর ২৪ পরগনা বনদপ্তর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube