নিখোঁজ ছাত্রের রহস্যমৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর!

বিগত চার দিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ । রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের মহামায়াতলায় । এমনকি দেহ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ । দীর্ঘক্ষণ পর পরিস্থিতি শান্ত হওয়ায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এদিন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা ওই যুবক । অপ্রতীম দাস নামের ওই যুবকের বয়স হয়েছিল ২৩ বছর । তিনি বারুইপুরের গার্গী মেমোরিয়াল কলেজের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র । পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে বেপাত্তা ছিলেন ওই যুবক । একাধিক জায়গায় খোঁজ নিলেও কোনও লাভ হয়নি । খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা থানায় মিসিং ডায়েরি করেন ।

এই পরিস্থিতিতে রবিবার সকালে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার পুকুরে এক যুবকের দেহ ভাসতে দেখা যায় । তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেওয়া হয় । পুলিশ গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহটি উদ্ধার করে । এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । পুলিশের বিরুদ্ধে তোলা হয় নিষ্ক্রীয়তার অভিযোগ । পুলিশকে মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে এদিন ।

দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি । কিন্তু কীভাবে মৃত্যু হল ওই যুবকের? এর নেপথ্যে কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube