রান্নার ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে স্বামীর মাথায় আঘাতের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলায় ।রবিবারের এই ঘটনায় মৃত্যু হল স্বামীর । খুনের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার স্ত্রী ।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের কালীমোহনপুর গ্রামে । স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম সন্তোষ কুমার মজুমদার । পেশায় কাঠ মিস্ত্রী সন্তোষবাবুর বয়স আনুমানিক ৬২ বছর । এদিনের ঘটনায় গ্রেপ্তার করা হয় তাঁর স্ত্রী শ্রীমতি মজুমদারকে । তিনি একজন আইসিডিএস কর্মী বলে জানা গিয়েছে ।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়সই অশান্তি লেগে থাকত । পেশায় কাঠমিস্ত্রি সন্তোষ বাবু খুব নিরীহ ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন বলেই তাঁরা জানিয়েছেন । এদিন সকালে তাঁর কাঠের দোকানের সামনেই পড়ে থাকতে দেখা যায় সন্তোষ বাবুকে । স্ত্রী সন্তোষ বাবুর মাথায় আঘাত করে মেরেছে এমনটাই তাঁদের অনুমান ।
এদিনের ঘটনায় মৃতের মেয়ের অভিযোগ, তাঁর মা তাঁর বাবাকে মানসিক নির্যাতন করতেন । তাঁর মা তাঁর বাবাকে মেরে ফেলেছে বলেই তাঁর অভিযোগ । মায়ের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের মেয়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

