দীঘার খালে উদ্ধার কাটা মাথা!

দীঘা সমুদ্র সৈকতে উদ্ধার হল ধড়হীন মাথা । রবিবারের এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য । সৈকত শহরে সকাল সকাল অবাক করার মতো ঘটনা ঘটল । তবে কে বা কারা এই কান্ডটি ঘটাল সেই নিয়ে রীতিমতো দ্বন্দ্বে পড়েছে পুলিশ ।

দীঘা বাইপাসের কাছে বিলামুডিয়া যাওয়া ব্রিজের নিচে খালে একটি মাথা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় । দীঘা থানা ও দীঘা মোহনা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় । ঘটনাস্থলে এসে দেখে একটি মাথা ভেসে রয়েছে খালে ।

পুলিশ সূত্রের অনুমান, দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এই মাথাটি । যদিও সেই মানুষটির পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি । ঘটনার খবর জানাজানি হওয়ার পর এলাকায় রীতিমতো ভিড় জমে যায় এদিন । স্থানীয় মানুষজন দিঘার সৈকত শহরে এই ঘটনা দেখে রীতিমতই হতবাক হয়ে যান ।

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন । সৈকত শহরে বারে বারেই বাড়তি নজরদারি চালানো হয় । দীঘা সমুদ্র সৈকতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন । সেই দীঘা সমুদ্র সৈকতে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । কে বা কারা এই ধরনের কাজ করেছে বা কী করেই বা এই ঘটনা ঘটল এই নিয়ে পুলিশ প্রশাসন তদন্তে নেমেছে । পুলিশ মাথাটি উদ্ধার করে নিয়ে গেছে বলেই জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube