খুন হলেন ডুয়ার্সের মাল ব্লকের নিদাম চা বাগানের তৃণমূলের শ্রমিক নেতা । রবিবারের এই ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা । এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।
খুন হলেন ডুয়ার্সের মাল ব্লকের নিদাম চা বাগানের তৃনমুলকংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতা সুনীল, তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর । ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে রবিবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে রোহিত মাহালী ও আনন্দ মাহালী নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা যায় । তবে ঘটনায় জড়িত বাকিদের খোঁজ এখনও চলছে বলেই খবর ।
অন্যদিকে মাল থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুই জনকে গ্রেফতার করা হয়েছে । তবে এখনও তদন্ত চলছে গোটা ঘটনার । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

